ফেনী    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী
সর্বশেষ
চাড়িপুরে কান্নার শব্দে ঝোপে মিলল নবজাতক

চাড়িপুরে কান্নার শব্দে ঝোপে মিলল নবজাতক

নবজাতকের কান্নার শব্দে থমকে দাঁড়ান পথচারীরা। তারা এদিক-ওদিক তাকান। কিন্তু কাউকে দেখা যায়নি। পরে রাস্তার পাশে একটি ঝোপের কাছে গিয়ে দেখা মেলে মেয়ে নবজাতকের। কে বা কারা তাকে ফেলে গেছে পথের ধারে ঝোপের আড়ালে। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা নবজাতকটির বয়স ৪-৫ দিন হতে পারে।শনিবার (২৯ আগস্ট) ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুরে পাওয়া গেছে এ নবজাতককে। পথচারীরা তাকে দেখতে পেয়ে ফেনী মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দাস জানান, পুলিশের সহযোগিতায় একজন নারী পথচারী তাকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে শিশু ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান তিনি।ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রোকনুদ্দৌলা জানান, শিশুটি সুস্থ আছে। তাকে সেবিকাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা তার দেখভাল করছেন।এদিকে স্বেচ্ছাসেবী সংগঠক ও ফেনী জেনারেল হাসপাতালের কুইক রেসপন্স টিমের সংগঠক জয় আবির জানান, নবজাতকের দেখাশোনা ও প্রয়োজনীয় নানা উপকরণ সংগ্রহে কাজ করছে কুইক রেসপন্স টিমের সদস্যরা। শিশুটিকে নিয়ে সেবিকা ও স্বেচ্ছাসেবীদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে।
২৯ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

চাড়িপুরে কান্নার শব্দে ঝোপে মিলল নবজাতক

চাড়িপুরে কান্নার শব্দে ঝোপে মিলল নবজাতক

মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২

মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২

পাওনা টাকা ফেরতের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

পাওনা টাকা ফেরতের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

ফেনী সীমান্তে ৩৬ কেজি ভারতীয় গাঁজাসহ সিএনজি জব্দ

ফেনী সীমান্তে ৩৬ কেজি ভারতীয় গাঁজাসহ সিএনজি জব্দ

৮০টির বেশি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে মেমোরিয়ালে এশিয়ার দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি

৮০টির বেশি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে মেমোরিয়ালে এশিয়ার দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি

ফুলগাজীতে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

ফুলগাজীতে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

ফেনী মডেল থানার নতুন ওসি আমিনুল

ফেনী মডেল থানার নতুন ওসি আমিনুল

ফেনীতে  র‍্যাবের পৃথক অভিযানে  ইয়াবা ও গাঁজাসহ  দুই কারবারি গ্রেপ্তার

ফেনীতে র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস



শিশুর ‘অস্বাভাবিক’ মৃত্যু ঘিরে রহস্য, থানায় দুই পক্ষের পৃথক অভিযোগ

সোনাগাজীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে প্রায় চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মায়ের দুই পরিবারের মধ্যে মনোমালিন্য রয়েছে। তাদের শ্বশুরবাড়িও একই এলাকায়। ঘটনার আগে শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে ছিল। পরে শিশুটি নিখোঁজ হলে প্রথমে দাদা থানায় জিডি করেন এবং এরপর শিশুটির মা পৃথকভাবে জিডি করেন। শিশুটির মা পুলিশের কাছে দাদা বাড়িতে কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলছে পুলিশ।মৃত ওই শিশুর নাম সিদ্রাতুল মুনতাহা আয়াত (৪)। সে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ঈদগাহ এলাকার মোজাফফর মিয়ার বাড়ির শেখ সাহাব সজীব ও জান্নাতুল ফেরদৌস মনি দম্পতির মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর থেকে আয়াতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় শিশুটির সন্ধান না পেয়ে প্রথমে তার দাদা সোনাগাজী মডেল থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে শিশুটির মায়ের পক্ষ থেকেও পৃথকভাবে থানায় আরেকটি জিডি করা হয়।এরপর শুক্রবার (২১ আগস্ট) ভোরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও পরদিন ভোরে ওই পুকুরেই শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। একই ঘটনায় দাদা ও মায়ের পক্ষ থেকে পৃথক দুটি জিডি করার বিষয়টি নিয়েও আলোচনায় হচ্ছে। তবে তার মৃত্যুর পেছনের কারণ এখনো অজানা রয়ে গেছে।এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিম। শিশুটির মায়ের দেওয়া তথ্যে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যাবে না।ওসি আবুল হাসিম আরও বলেন, ‘শিশুটির বাবা-মায়ের দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছে বলে পুলিশ জানতে পেরেছে। তাদের শ্বশুরবাড়ি একই এলাকায় হওয়ায় শিশুটির মা দাদা বাড়িতে কিছু একটা ঘটছে বলে আশঙ্কার কথা প্রকাশ করেছেন। ঘটনার আগে শিশুটি মায়ের সঙ্গে নানার বাড়িতে ছিল। এ ঘটনায় সর্বপ্রথম দাদাই নিখোঁজ ডায়েরি করেন এবং পরে শিশুর মা ডায়েরি করেন। তদন্তে নিখোঁজের সময়, পৃথক জিডি এবং মরদেহ উদ্ধারের ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।এ প্রসঙ্গে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে শিশুটির মৃত্যুর ঘটনা দ্রুত ও গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি পৃথক দুটি জিডি এবং যে পুকুরে আগের দিন শিশুটিকে খোঁজা হয়েছিল, পরদিন সেখান থেকেই মরদেহ উদ্ধারের বিষয়টি উল্লেখ করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

শিশুর ‘অস্বাভাবিক’ মৃত্যু ঘিরে রহস্য, থানায় দুই পক্ষের পৃথক অভিযোগ
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন