ফেনী    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খোজঁ নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর আলম চট্টগ্রাম নগরের খুলশী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ছুটিতে গিয়ে ফেনীর গ্রামের বাড়িতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, জাহাঙ্গীর আলমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জাহাঙ্গীর আমাদের থানায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে ছিলেন। ফেনীর গ্রামের বাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x