ফেনী    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

মহিপালে মাদকবিরোধী অভিযান

আবাসিক হোটেলে মাদকের কারবার, নারীসহ আটক ৮

ছবি: সংগৃহীত

ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মহিপালের ঢাকা হোটেল নামে একটি আবাসিক হোটেল থেকে মাদকদ্রব্যসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই ব্যক্তির কারাদণ্ড ও অন্যদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চয়ন বড়ুয়া এতে নেতৃত্ব দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক কারবারের গোপন খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ওই হোটেলে অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোহাম্মদ কবির হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষে মাদকসেবনরত অবস্থায় ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে আবুল হোসেন শ্রাবণ (৩৬) ও মহি উদ্দিনকে (৩২) আটকের পর অপরাধ স্বীকার করে। পরে তাদের মধ্যে শ্রাবণকে ১২ দিন কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মহি উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেলের ম্যানেজার মোমিনুল হক রিপনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাজ্জাদ হোসেন শিপন (৪৫), রমজান আলী (৪০) মো. জহির (৩৭), আরাফাত হোসেন (৪২) ও এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে ডিবির ওসি জানান, নির্দেশনা মোতাবেক মামলা করাসহ আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট ৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা এবং আরেকজনকে জরিমানা করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আবাসিক হোটেলে মাদকের কারবার, নারীসহ আটক ৮

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x