ফেনী    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা, ফেনীতে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

ফেনীতে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফেনীস্থ র‍্যাব-৭। গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটকরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার শিয়াপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং পানেরছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের সাথে থাকা ট্রলি ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

​র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ২৩ আগস্ট ২০২৬

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা, ফেনীতে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x