ফেনী    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু

কোলাজ: দৈনিক ফেনী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি ‘টুর্নামেন্ট কমিটি' নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফেনী জেলা বিসিবি কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে বোর্ড সভাপতি তামিম ইকবাল এ কমিটি অনুমোদন করেন। ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির পরিচালক ও অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন মো: আলমগীর। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিসিবির পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, রাশেদ মনজুর ফিরোজ, ইফতেখার উদ্দিন চৌধুরী, আসিফ আহমেদ রাতুল, হোসেন চৌধুরী। দীর্ঘদিন জেলার ক্রিকেট উন্নয়নে নানা পর্যায়ে ভুমিকা পালন করছেন অপু। ক্লাব ক্রিকেট, বয়সভিত্তিক দল, জেলা দল,আম্পায়ার্স কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন সময় দিয়ে আসছেন। এবার জাতীয় পর্যায়ে দায়িত্ব পেলেন। নতুন এ দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

দৈনিক ফেনী

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x