ফেনী    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

ছাগলনাইয়ায় ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি

প্রতীকী ছবি | দৈনিক ফেনী

এবার ছাগলনাইয়ায় ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার পর উপজেলার বনানীপাড়ায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সোলায়মান ফরিদ ব্র্যাক ব্যাংক ছাগলনাইয়া শাখার অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি জানান, রাত ৩টার পর চারজন মুখোশধারী ব্যক্তি বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র হাতে তারা প্রথমে তাকে ও তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে তোলে। পরে তার হাত-মুখ বেঁধে গলায় অস্ত্র ঠেকিয়ে তাকে, তার স্ত্রী ও দুই শিশুসন্তানকে জিম্মি করে রাখে।

একপর্যায়ে ডাকাতরা আলমারিতে থাকা তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ চার হাজার টাকা নিয়ে বাসা থেকে চলে যায়। চারজন মুখোশধারী বাসায় প্রবেশ করলেও বাইরে তাদের একাধিক সহযোগী অবস্থান করছিল বলে জানান ভুক্তভোগী। তার ধারণা, মুখোশধারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

দৈনিক ফেনী

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ছাগলনাইয়ায় ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x