ফেনী    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

এবার দাগনভূঞায় উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেল চুরি

দাগনভূঞা উপজেলা পরিষদের ভেতর থেকে ‘সিএ’ এর মোটরসাইকেল চুরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিরো কোম্পানির হিরো ইগনিটর ১২৫ সিসির মডেলের লাল কালো রঙের মোটরসাইকেলটি উপজেলা পরিষদের সিএ মোঃ ইস্কান্দার হায়দারের। উপজেলা পরিষদের ভেতরে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পড়া এক যুবক ওই মোটরসাইকেলের সিটে হেলমেট হাতে নিয়ে বসে আসে। একপর্যায়ে লোকজনের আনাগোনা কম থাকলে মোটরসাইকেলের তালা ভেঙে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে

দৈনিক ফেনী

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এবার দাগনভূঞায় উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেল চুরি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x