ফেনী    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

৩০ লাখ টাকার মালামাল লুটের দাবি

এবার সুলতানপুরে দিনে-দুপুরে লুটপাট

এবার সুলতানপুরে দিনে-দুপুরে লুটপাট

ফেনী শহরের মহিপালে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনার পর এবার সুলতানপুরে দিনে-দুপুরে ব্যবসায়ী বাড়িতে দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। ঘরের লোকজনের অনুপস্থিতির সুযোগে দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে নগদ অর্থ, ডলার, পাউন্ড ও স্বর্ণালংকারসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র-এমন দাবি করছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ব্যবসায়ী মীর মুরাদ বাদী হয়ে রোববার (২৩ আগস্ট) ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, শনিবার (২২ আগস্ট) বিকেলে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার মীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মীর মুরাদ বলেন, সকালে ব্যবসায়িক কাজে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। তার স্ত্রী সন্তানদের নিয়ে দাওয়াতে যান। তার ভাইও ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে চোরচক্র দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে।

তিনি বলেন, চোরেরা তার স্ত্রীর কক্ষের আলমারির লকার ভেঙে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া তার কক্ষের আলমারির লকার ভেঙে প্রায় তিন ভরি ওজনের একটি সোনার নেকলেস, ড্রয়ারে থাকা ১ হাজার ২০০ ডলার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মাটির ব্যাংক ভেঙে আনুমানিক ৮০ হাজার টাকা নিয়ে যায়। তার মায়ের কক্ষ থেকে ১৫০ পাউন্ডও চুরি হয়েছে।

মীর মুরাদ আরও বলেন, সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি ফেনী মডেল থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মীর মুরাদের ভাই মীর রিয়াদ বলেন, আমরা চার ভাই। এক ভাই প্রবাসে, এক ভাই ঢাকায় এবং আমরা দুই ভাই বাড়িতে থাকি। শনিবার বাড়িতে কেউ ছিলাম না। এই সুযোগে চোরচক্র ঘরে ঢুকে মালামাল লুট করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। আশা করছি, পুলিশ তদন্ত করে চোর শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেবে।

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মীর মুরাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চোরচক্রকে শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

এর আগে, বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের মহিপালে মুসলিম ভূঁইয়া বাড়ির রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় প্রবাসী প্রকৌশলী মো. নুরুজ্জামানের বাসায় ঢুকে এক গৃহবধূকে বাথরুমে আটকে রেখে নগদ ১০ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় বৃহস্পতিবার (২০ আগস্ট) মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজে দুই চোরের ছবি পাওয়া গেলেও এখনো তাদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

দৈনিক ফেনী

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এবার সুলতানপুরে দিনে-দুপুরে লুটপাট

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
এবার সুলতানপুরে দিনে-দুপুরে লুটপাট
0:00 0:00
1.0x