ফেনী    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

ফেনীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৮ হাজার ৩০ পিস ইয়াবা ও ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। ফেনী সদর ও ছাগলনাইয়া পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশির সময় বাসের পেছনের সিটে বসা এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার আবুল আলমের ছেলে নাছির উদ্দিনকে (৩১) আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলিজিপার প্যাকেটের ভেতর থেকে ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে গত শনিবার (২২ আগস্ট) রাতে ছাগলনাইয়ার চাঁদগাজী বাজারের উত্তর পাশে জয়নগর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন ছাগলনাইয়া থানার জয়নগর এলাকার মৃত নুর মোহাম্মদ প্রকাশ টুকু মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৪৩)। পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিনে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুই মাদক কারবারি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী মডেল থানা ও ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফেনীতে র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x