ফেনী    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা? সমালোচনার জবাব স্কালোনির

কাতার বিশ্বকাপের সময় থেকে আর্জেন্টিনাকে ফিফা বিশেষ সুবিধা দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। রেফারির অতিরিক্ত পেনাল্টি দেওয়া নিয়েও চলে নানা সমালোচনা। যেই সমালোচনার রেশ এবারও চলছে। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা বা ‘ফেভারিটিজম’ দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানাধরণের ট্রায়ালও চলছে।

বিষয়টি উঠে এসেছে আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও। দলীয় সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনিকেও প্রশ্ন করা হয় এই বিষয়ে। তবে, এ বিষয়ে স্কালোনির জবাব স্পষ্ট। তিনি জানান, এসব সস্তা অপপ্রচার ছাড়া কিছুই নয়।

নকআউটে মাঠে নামার আগে স্কালোনি বলেন, “এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন, ব্যস। আপনি যদি না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।”

লাইক, কমেন্ট আর রিটুইটের এই যুগে যেকোনো ভিত্তিহীন বিষয়কেও কীভাবে বড় করা হয় সেটাও জানা আর্জেন্টাইন কোচের। তিনি বলেন, “আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু একটা পোস্ট করে দিতে পারে এবং ছোট একটা বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়াতে পারে। আমি মনে করি আমাদের এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।”

এসব আলোচনায় তার শিষ্যরা মোটেই কান দেন না বলে দাবি স্কালোনির। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া এমনই। এর ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যবশত যে কেউ খারাপ অর্থেই বলছি—যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা এতে মোটেও কান দিচ্ছি না।”

দৈনিক ফেনী

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা? সমালোচনার জবাব স্কালোনির

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x