ফেনী    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক ফেনী

খেলাধুলা ডেস্ক

খেলাধুলা ডেস্ক


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুযোগ পেলেন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের আল আমিন রনি

ফেনীর ক্রিকেটাঙ্গনে আনন্দের সংবাদ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সুযোগ পেয়েছেন ফেনীর ঐতিহ্যবাহী ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব (FCC)-এর প্রতিভাবান ক্রিকেটার আল আমিন রনি।তার এই অর্জনে গর্বিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন ও প্রতিভার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের এই আসরে সুযোগ পাওয়াকে ফেনীর ক্রিকেটের জন্যও একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আল আমিন রনিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তার হাত ধরে ফেনীর ক্রিকেট আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ক্লাবসংশ্লিষ্টদের।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুযোগ পেলেন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের আল আমিন রনি