ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মাছ ভাগাভাগি করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাছ ভাগাভাগি করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ার ঘোপালে মাছ ভাগাভাগি কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে খোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের দূর্গাপুরের সিংহনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খুরশিদ আলম ওই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন মাষ্টার জানান, আজ বিকালে পুকুর থেকে খুরশিদ আলমসহ অংশীদাররা মাছ ধরে। ভাগাভাগি করার সময় একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মেসবাহ উদ্দিনের সাথে খোরশেদ আলমের তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে মেসবাহ উদ্দিন খোরশেদ আলমের মাথার পেছনে গাছের গুড়ি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাকে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা করে খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মাছ ভাগাভাগি করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মাছ ভাগাভাগি করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
0:00 0:00
1.0x