ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

৬ জানুয়ারী ২০২০ ।। ছাগলনাইয়া সংবাদদাতা।।

ফেনীর ছাগলনাইয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম রাকিব (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল রবিবার (৫ জানুয়ারী) উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (৬ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ রিয়াজ (১৩) নামে এক কিশোরকে আটক করেছে। তারা দুজন সহপাঠী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে আশরাফুল ইসলাম রাকিবের মাথায় ব্যাট দিয়ে রিয়াজ আঘাত করে। আঘাতের ফলে রাকিব সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন রাকিবের মৃত্যু হয়। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় আজ সকালে পাঠাননগর ইউনিয়ননের বাথানিয়ায় নানা বাড়ি থেকে রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু
0:00 0:00
1.0x