ফেনী    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, আটকাতে গিয়ে চাকায় পিষ্ট চালক

ছাগলনাইয়ায় মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ধাক্কা দিয়ে পালানোর সময় ট্রাকচালককে আটকানোর চেষ্টা করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম হাওলাদার (৩২) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুম হাওলাদার ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার চাঁন মিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার মুহুরীগঞ্জ এলাকায় হঠাৎ বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে যায়। চালক মাসুম গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক প্রাইভেটকারটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ট্রাকটি কিছুটা পেছনে নিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে প্রাইভেটকার চালক মাসুম দৌড়ে ট্রাকে উঠে চালককে আটকানোর চেষ্টা করেন। পরে ট্রাকচালক তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ও ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের প্রাইভেটকারের মালিকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা হয়েছে।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, এ ঘটনায় প্রাইভেটকারের মালিক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় পালিয়ে যাওয়া অজ্ঞাত ট্রাকচালককে আসামি করা হয়েছে। তাকে দ্রুত শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

দৈনিক ফেনী

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, আটকাতে গিয়ে চাকায় পিষ্ট চালক

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x