ফেনী    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বিজিবির অভিযান

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।

শনিবার (৮ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংক ও মোটরসাইকেল রয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য কোটি টাকা। এসব পণ্য পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে এ অভিযান চালানো হয়।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।

দৈনিক ফেনী

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x