ফেনী    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বিজিবির অভিযান

ফেনী সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনী সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদক পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

দৈনিক ফেনী

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ফেনী সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x