ফেনী    সোমবার, ২৯ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে টিন কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, অজ্ঞাত আসামি করে মামলা

ফেনীর ফুলগাজীতে টিন কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম আক্তার কাজলকে (৩৬) হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৮ জুন) রাতে নিহতের বাবা আবদুর রশীদ বাদী হয়ে ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ফুলগাজী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ১৭ বছর আগে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের সঙ্গে বিবি কুলসুম আক্তার কাজলের বিয়ে হয়। তাদের তিন ছেলে সন্তান রয়েছে। ঘটনার সময় আড়াই বছর বয়সী ছোট ছেলে ছায়েম ইসলাম নাহিমকে নিয়ে বাড়ির নিচতলার শয়নকক্ষে একাই ছিলেন কাজল। অপর দুই ছেলে মাদরাসায় ছাত্রাবাসে অবস্থান করছিল। কাজলের সঙ্গে স্বামীর পরিবারের সদস্যদের জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) ভোরে পাশের বাড়ির ইসমাইল মাস্টার ফজরের নামাজ শেষে বাইরে এসে বাড়ির ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে আশপাশের লোকজন এসে ডাকাডাকি করলেও কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। ভবনের চারপাশে গ্রিল ও দরজা দিয়ে সুরক্ষিত থাকায় স্থানীয় কয়েকজন যুবক পাশের একটি মেহগনি গাছ বেয়ে ছাদে ওঠেন। সেখানে তারা সিঁড়িঘরের লোহার দরজা খোলা এবং টিন কাটা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে কাজলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন।খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কাজলের হাত-পা ও মুখ বাঁধা, পরনের কাপড় খোলা এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।

এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাত ২-৩ জন দুর্বৃত্ত সিঁড়িঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে কাজলের হাত-পা ও মুখ বেঁধে মাথা, থুতনি, গলা, হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তারপর থেকে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

রোববার বিকেলে নিহত কাজলের কুয়েতপ্রবাসী স্বামী নুরুল আমিন দেশে আসার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এ ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। মামলার তদন্ত চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

দৈনিক ফেনী

সোমবার, ২৯ জুন ২০২৬

ফুলগাজীতে টিন কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, অজ্ঞাত আসামি করে মামলা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x