ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনী সীমান্ত থেকে ৪১ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোরে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সেগুলো স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক বিল্লাল হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধের পাশাপাশি মাদক এবং চোরাচালান বন্ধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্তের সুরক্ষায় বিজিবির এই আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x