ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় এমপি মজনু: ‘ফেনী-১ আসনে নতুন ইতিহাস তৈরী করতে চাই’

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, ফেনী-১ আসনে অতীতে যে সব ভালো কাজ করা হয়নি তা আমি করবো। নির্বাচিত এলাকার প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কথা শুনে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। অন্যায় নিজেও করবোনা, কাউকেও করতে দেবো না। ফেনী-১ আসনে আমি নতুন ইতিহাস তৈরী করতে চাই। গতকাল শনিবার (১৮ এপ্রিল) ছাগলনাইয়ার দক্ষিণ সতর উচ্চ বিদ্যায়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি বলেন, ফেনী-১ আসনের জনগণ যাতে তাদের নির্বাচিত জনপ্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করে সুখ দুঃখের কথা ও প্রত্যাশার কথা বলতে পারে সেটি আমি গুরুত্ব সহকারে দেখছি। মজনু বলেন, কে আমাকে ভোট দিয়েছে আর কে দেয়নি সেটা বিবেচ্য বিষয় নয়। নির্বাচিত হওয়ার পর আমি সর্বস্তরের জনগণের সেবক হিসেবে দায়িত্ব নিয়েছি। তাই নির্বাচিত এলাকার উন্নয়নের ক্ষেত্রে যে কাজগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করাই আমার লক্ষ্য। 

দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, পৌর বিএনপির আহবায়ক ইউছুফ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাঈন উদ্দিন দিদার, দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য শামীম চৌধুরী, সাবেক কাউন্সিলর কেএম সমর চৌধুরী, জেলা বিএনপির সদস্য রিয়াজুল হক তুহিন, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া নুর তাহা ও ইসরাত জাহান রাবিনা। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় এমপি মজনু: ‘ফেনী-১ আসনে নতুন ইতিহাস তৈরী করতে চাই’

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x