ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়া সীমান্তে গাঁজাসহ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ২৭ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ব্লাউজ ও বিস্কুট জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির টহলদল জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ব্লাউজ ও বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা। এসব মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় থানা ও কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়া সীমান্তে গাঁজাসহ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x