ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪'শ

ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই শনাক্ত হয়েছেন ২৪৯ জন। গতকাল রোববার (২৬ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারমধ্যে ফেনী সদর উপজেলায় ৩ জন, দাগনভূঞায় ৪ জন, ছাগলনাইয়ায় ২ জন ও পরশুরাম উপজেলায় ২ জন রয়েছে। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৯ জন, দাগনভূঞার ১৪ জন, ছাগলনাইয়ার ৩ জন ও পরশুরাম উপজেলার ২ জন।

সূত্র জানায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০১ জন। সেই হিসেবে চলতি অক্টোবর মাসেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। গত জুলাই মাসে ২৫ জন, আগস্টে ৪৯ জন ও সেপ্টেম্বর মাসে ১২১ জন আক্রান্ত হন। এখন পর্যন্ত দাগনভূঞায় ২২১ জন, ফেনী সদরে ১৬৭জন, ছাগলনাইয়ায় ২৯ জন, সোনাগাজীতে ১৬ জন, পরশুরামে ১৫ জন ও ফুলগাজীতে ২ জন রয়েছে। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, চলতি মাসে এখন পর্যন্ত ২৪৯ জন আক্রান্ত হয়েছে। ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ৪ হাজার ৩৬০টি কিট মজুদ রয়েছে। ডেঙ্গু বিস্তার রোধে সকলকে সতর্ক থাকতে হবে। আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪'শ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x