ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল থেকে

দেশে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় ফেনী জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় ফেনীর ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৫ এপ্রিল থেকে সারা দেশের পাশাপাশি ফেনীতেও এই কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জেলার ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক সাব-ব্লক পর্যায়ে শিশুদের ১ ডোজ করে হাম টিকা প্রদান করা হবে।

প্রাথমিক পর্যায়ে জেলার যেসব এলাকাকে হাম সংক্রমণের হটস্পট বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব এলাকায় টিকাদান কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে পুরো জেলাকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, টিকা প্রদান সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও স্থান সম্পর্কে জানতে সংশ্লিষ্টদের নিয়মিত নির্ধারিত তথ্যসূত্র বা অফিসিয়াল পেজ অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল থেকে

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x