ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে এখনো শনাক্ত হয়নি হাম, আতঙ্কিত না হওয়ার আহ্বান

সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়লেও ফেনী জেলায় এখন পর্যন্ত কোনো আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৩১ মার্চ) সিভিল সার্জন কার্যালয়ে ফেনীর ফেসবুক পেইজ থেকে এক পোস্টে এ তথ্য জানিয়ে ফেনীবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সারা বছরজুড়েই হাম শনাক্তে নিয়মিত নজরদারি (সার্ভিল্যান্স) কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেনীতেও সন্দেহজনক শিশুদের নমুনা সংগ্রহের হার বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, নমুনা সংগ্রহ বৃদ্ধি পাওয়া মানেই আক্রান্তের সংখ্যা বেড়েছে—এমনটি নয়। এটি কেবল সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতা। ফলে এ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, সাম্প্রতিক সময়ে হাম রোগ নিয়ে জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, যেসব শিশু এখনো নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করেনি বা কোনো কারণে টিকা বাদ পড়েছে, তাদের সনাক্ত করতে ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের সেসব শিশুদের তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং সেই তালিকার ভিত্তিতেই পর্যায়ক্রমে তাদের টিকা প্রদান নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, আর এর সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হলো সময়মতো টিকা গ্রহণ। তাই কোনো শিশুর টিকা যেন বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সর্বোচ্চ সচেতন হতে হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে এখনো শনাক্ত হয়নি হাম, আতঙ্কিত না হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x