ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়া সীমান্তে লাখ টাকার ভারতীয় মদ জব্দ করল বিজিবি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকার ভারতীয় মদ জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, শনিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির অধীনস্থ যশপুর বিওপির নিয়মিত টহলদল ছাগলনাইয়া দক্ষিণ যশপুর নামক এলাকায় মাদক বিরোধী চোরাচালান অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন প্রকারের ভারতীয় ৮৭ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। 

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়া সীমান্তে লাখ টাকার ভারতীয় মদ জব্দ করল বিজিবি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x