ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় সংবর্ধনা পেল শিক্ষকদের কৃতি সন্তানরা

ছাগলনাইয়া উপজেলা শিক্ষা অফিসারে উদ্যোগে ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ১৭ জন কৃতি শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান। আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান মোল্লা, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সোনালী ব্যাংক ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক পলাশ চন্দ্র শীল। প্রধান শিক্ষিকা মমতাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, প্রধান শিক্ষক মোখসুদ আহমেদ পাটোয়ারী, আবদুল কাইয়ুম চৌধুরী ও সহকারী শিক্ষিকা রোকসানা আক্তার।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় সংবর্ধনা পেল শিক্ষকদের কৃতি সন্তানরা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x