ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় গেরিলা মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ

কোভিড-১৯ এর দুর্যোগ কালীন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছাগলনাইয়ায় গেরিলা মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের আয়োজনে সোমবার (৯ আগস্ট) বিকেলে ফেনী জেলার বিভিন্ন উপজেলার গেরিলা মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের নিকট ত্রাণ চেয়ে লিখিত আবেদন করলে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গেরিলা মুক্তিযোদ্ধাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেন।

ছাগলনাইয়া উপজেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি কফিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সমীর কর।

এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সহ সভাপতি আবদুর রহিম মালদার ও কমরেট আবু তাহের, ছাগলনাইয়া উপজেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সহ সভাপতি আবদুস সালাম সরকার।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় গেরিলা মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x