ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংকের সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সদস্যদের টি-শার্ট উপহার দিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম। বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সদস্যদের মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে এ উপহার প্রদান করেছেন বলে জানান মাস্টার আবুল কালাম।

আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংকের ৭০ জন সদস্যের মাঝে এ উপহার তুলে দেন অতিথি বৃন্দ। বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া'র সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান।

এসময় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়ার সহ সভাপতি নুরেস সালাম মজুমদার নিশান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংকের সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x