ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় আ'লীগ নেতাকে মারধরের অভিযোগ

পূর্ব শুক্রতার জের ধরে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে (৪৬) মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জাকির উল্লেখ করেন, গত ২৫ জুলাই জমির আইল কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে কথাকাটি হয়। গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০ টার দিকে উত্তর সতর গ্রামে মধ্যম পাড়ার শাহ আলমের দোকানের সামনে একই গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে শেখ হোসেন, শেখ বাহার মিয়ার ছেলে শেখ হক সাবের নেতৃত্বে ৫-৬ জনের একটি গ্রুপ জাকির হোসেনকে লাঠিসোটা, লোহার রড, দা, ছুরি নিয়ে হামলা করে। তাদের এলোপাতাড়ি হামলায় জাকির হোসেনের হাত, পা ও শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, জাকির হোসেন ও তার প্রতিপক্ষ উভয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ছাগলনাইয়ায় আ'লীগ নেতাকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x