ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সড়ক দুর্ঘটনা: প্রাণ হারাল দুই তরতাজা যুবক

ছাগলনাইয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ছাগলনাইয়া পৌরসভার হিছাছরা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা হতে। নিহতরা হলেন পৗরসভার ৪ নাম্বার ওয়ার্ড উত্তর পানুয়া রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়ীর তাজুল ইসলামের বড় ছেলে সাহেদুল ইসলাম রনি (৩০) ও ৬ নাম্বার ওয়ার্ডের বাঁশপাড়া আবদুর রউপ পাটোয়ারী বাড়ীর সলিম উল্লাহ পাটোয়ারীর ছেলে রিক্সন পাটোয়ারী (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হিছাছড়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ট্রাক (ফেনী-ট-১১০৯১৪) ছাগলনাইয়ার দিকে আসছিল। এমন সময় ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক রাস্তার পাশের জমিতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ছাগলনাইয়া থানার এসআই জাহাঙ্গীর। তিনি জানান, ঘটনাস্থলে এসে দেখি ওই দুই যুবক গুরুতর আহতাবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফেরদৌস জাহান শারমিন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

একসঙ্গে দুই যুবকের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনা: প্রাণ হারাল দুই তরতাজা যুবক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x