ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বুধবারে চালু হচ্ছে লিক্যুইড অক্সিজেন প্ল্যান্ট

আগামী বুধবার (২৮ জুলাই) ফেনী জেনারেল হাসপাতালে পরিপূর্ণভাবে চালু হতে যাচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা: ইকবাল হোসেন ভূঞা। তিনি জানান, আজ রাতের দিকে হাসপাতালে লিক্যুইড অক্সিজেন ভর্তি ট্যাংকার এসে পৌঁছাবে। রিফিল শেষে আগামীকাল মঙ্গলবার এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সেটি সফল হলে বুধবার হাসপাতালের ২৫০ শয্যায় অক্সিজেন সরবরাহ চালু করা হবে।

আরএমও আরও জানান, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হলে হাসপাতালে ভেন্টিলেটর ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহার করে সংকটাপন্ন করোনা রোগীদের শতভাগ অক্সিজেন সেবা দেয়া যাবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী বলেন, এটি কার্যকর হলে ২৫০ শয্যায় কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত হবে। যেকোনো রোগী অক্সিজেন সেবা পাবেন। এর ফলে সিসিইউ সেবা দিতে সহজ হবে।

হাসপাতাল সূত্র জানায়, অর্ধেক সিলিন্ডার রিফিলের জন্য প্রেরণ করা হয়ে থাকে। তা এলে অন্যগুলো রিফিল করতে পাঠানো হয়। অর্থাৎ ছোট বড় ৪ শ সিলিন্ডারের অর্ধেক রোগীর সেবায় নিয়মিত হাতের কাছে থাকছে। করোনায় সংকটাপন্ন রোগীর জন্য দুটি ভেন্টিলেটর থাকলেও লিক্যুইড অক্সিজেন ট্যাংক না হওয়ায় সেবা এখনও শুরু হয়নি। একই কারনে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থাকা সত্ত্বেও রোগীকে সেবা দেয়া যাচ্ছে না।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বুধবারে চালু হচ্ছে লিক্যুইড অক্সিজেন প্ল্যান্ট

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x