ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় ৩১ জনের জরিমানা

ছাগলনাইয়ায় ৩১ জনের জরিমানা

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন ছাগলনাইয়ায় নির্দেশনা অমান্য করায় ৩১ জনকে ১১ হাজার ৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৩ জুলাই) দিনব্যাপী উপজেলার মির্জার বাজার, চাঁদগাজী বাজার, বক্তার হাট বাজার, মনুর হাট বাজার ও পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকার নির্দেশিত বিধিনিষেধ বাস্তবায়নে পরিচালিত অভিযানে অনুমতি ব্যতীত দোকানপাট খোলা রাখা, বিনা কারণে বাইরে বের হওয়া এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় ৩১ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২১

featured Image

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন ছাগলনাইয়ায় নির্দেশনা অমান্য করায় ৩১ জনকে ১১ হাজার ৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৩ জুলাই) দিনব্যাপী উপজেলার মির্জার বাজার, চাঁদগাজী বাজার, বক্তার হাট বাজার, মনুর হাট বাজার ও পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকার নির্দেশিত বিধিনিষেধ বাস্তবায়নে পরিচালিত অভিযানে অনুমতি ব্যতীত দোকানপাট খোলা রাখা, বিনা কারণে বাইরে বের হওয়া এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ছাগলনাইয়ায় ৩১ জনের জরিমানা
0:00 0:00
1.0x