ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় ২১ জনের জরিমানা

ছাগলনাইয়ায় ২১ জনের জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারের বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ছাগলনাইয়ায় ২১ জনের ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে ছাগলনাইয়ার জিরো পয়েন্ট, বাংলা বাজার, পাঠাননগর রাস্তার মাথা, পাঠানগর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় ২১ ব্যক্তির জরিমানা করা হয়েছে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ছাগলনাইয়ায় ২১ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ছাগলনাইয়ায় ২১ জনের জরিমানা
0:00 0:00
1.0x