ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় লকডাউন কার্যকরে তৎপর পুলিশ

ছাগলনাইয়ায় লকডাউন কার্যকরে তৎপর পুলিশ

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠ দিন ছাগলনাইয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা দেখা গেছে। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে পৌর শহরের শূন্যরেখায় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

এসময় বিনা প্রয়োজনে বাজারে জনসমাগম, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন চলাচলে বাধা এবং কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানান ওসি।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে অতি প্রয়োজনে ছাড়া বাইরে না বেরোতে সকলকে সচেতন করেন পুলিশ সদস্যরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় লকডাউন কার্যকরে তৎপর পুলিশ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২১

featured Image

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠ দিন ছাগলনাইয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা দেখা গেছে। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে পৌর শহরের শূন্যরেখায় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

এসময় বিনা প্রয়োজনে বাজারে জনসমাগম, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন চলাচলে বাধা এবং কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানান ওসি।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে অতি প্রয়োজনে ছাড়া বাইরে না বেরোতে সকলকে সচেতন করেন পুলিশ সদস্যরা।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ছাগলনাইয়ায় লকডাউন কার্যকরে তৎপর পুলিশ
0:00 0:00
1.0x