ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফসলী জমির মাটি কাটা : ছাগলনাইয়ায় ৬০ হাজার টাকা জরিমানা

মাটি কাটায় ও দোকানপাট খোলা রাখায় নয় ব্যক্তির জরিমানা সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৮ এপ্রিল) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাটি কাটার খবর পেয়ে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা শান্তির বাজারে এলাকায় নিজ পানুয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে স্ক্যাভেটর ও পিকআপ রেখে পালিয়ে যায় তারা। এতে জড়িত থাকায় ওই ব্যক্তির ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজার ও উত্তর কুহুমা শান্তির বাজারে পরিচালিত অভিযানে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ জনকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফসলী জমির মাটি কাটা : ছাগলনাইয়ায় ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x