ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় চার দিনে করোনায় মৃত ৪ ব্যক্তির লাশ দাফন

গত চার দিনে ছাগলনাইয়ায় ৪ জন করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তারা সকলেই রাজধানী ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পশ্চিম মধুগ্রামে ওমান প্রবাসী (ব্যবসায়ী) করিমুল হকের (৫০) দাফন সম্পন্ন হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় মৃত্যুবরণ করেন।

এর আগে, গত বুধবার (১৪ এপ্রিল) পাঠননগর ইউনিয়নের পুর্ব শিলুয়ায় তিতাস গ্যাস কারওয়ান বাজার শাখার জিএম নজরুল ইসলাম ভূঁইয়া (৫৫) ও বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পৌর এলাকার হিছাছরায় জনতা ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম মজুমদার কিরণের (৬৫) এবং শুক্রবার (১৬ এপ্রিল) ভোর ৫ টায় মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে মনোয়ারা বেগম মুন্নি নামক এক নারীকে দাফন করা হয়।

চারজনের মধ্যে তিনজনের লাশ দাফন করেছে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় চার দিনে করোনায় মৃত ৪ ব্যক্তির লাশ দাফন

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x