ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় ‘একুশের কৃষ্ণচূড়া’র মোড়ক উন্মোচন

মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে ছাগলনাইয়া গণপাঠাগার কর্তৃক প্রকাশিত হয়েছে বিশেষ ম্যাগাজিন ‘একুশের কৃষ্ণচূড়া’র মোড়ক উম্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে গণপাঠাগার মিলনায়তনে এ মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণপাঠাগারের সভাপতি ডাঃ একে ফজলুল হক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন। গণপাঠাগারের সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণপাঠাগারের সহ সভাপতি আবদুস সালাম সরকার, কবি ও সাহিত্যিক ওবায়েদ মজুমদার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পাঠাগারের আজীবন সদস্য ও ইম্পেরিয়াল স্কুলের চেয়ারম্যান নুর হোসেন মজুমদার, গণপাঠাগারের দপ্তর সম্পাদক মোঃ সেলিম।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় ‘একুশের কৃষ্ণচূড়া’র মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x