ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় রোহিঙ্গা যুবক আটক

ছাগলনাইয়ায় রোহিঙ্গা যুবক আটক

ছাগলনাইয়ায় আবদুর রহিম (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার চাঁদগাজী বাজার হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঞা।

ওসি জানান, আটককৃত যুবক মায়ানমারের আকিয়াব জেলার মুন্ড থানাধীন হারসুরাত বাজারের নুর মোহাম্মদ ও গোল বাহার বেগমের ছেলে। ২০১৭ সালের ২৫ আগস্ট সপরিবারের তারা কক্সবাজারের উখিয়ায় এসেছিল। পরে তারা কতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি৪ এ ঠাঁই নেয়। আজ দুপুরে চাঁদগাজী ভেতরের বাজার এলাকায় সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে সে ছাগলনাইয়ায় কাজের সন্ধানে এসেছে বলে পুলিশকে জানায়। মেজবাহ উদ্দিন দৈনিক ফেনীকে জানান, ওই রোহিঙ্গা যুবককে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার সকালে পুলিশ সদস্যরা তাকে সেখানে নিয়ে যাবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় রোহিঙ্গা যুবক আটক

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ছাগলনাইয়ায় রোহিঙ্গা যুবক আটক
0:00 0:00
1.0x