ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট’র কমিটি গঠন

ফেনী জেলার এনেস্থেসিয়া ডাক্তারদের সংগঠন ‘ফেনী সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট’র (এফএসএ) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে ডাঃ এস এম আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে ডাঃ মোঃ আসিফ ইকবাল নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালের এনেস্থেসিয়া চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

কমিটির সহ সভাপতি পদে রয়েছেন ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ এ এইচ এম মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ নাজমুল হক ভুঁইয়া, যুগ্ম সম্পাদক ডাঃ কামরুজ্জামান জিকু, কোষাধ্যক্ষ ডাঃ আবুল হাসেম বাদল, বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ ভুঁইয়া, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক ডাঃ মোঃ মিনহাজ শরীফ।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মো. আসিফ ইকবাল বলেন, যেকোন অপারেশনের ক্ষেত্রে এনেস্থেসিয়া অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। এই সংগঠন রোগীদেও নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতে বদ্ধপরিকর। এছাড়াও ফেনী জেলার এনেস্থেসিওলজিস্টদেও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন অনিয়ম রোধ ও সামাজিক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাবে।

সংগঠনের উপদেষ্টা ফেনী জেলার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন ও ফেনী বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার নবগঠিত কমিটিতে অভিনন্দন জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী সোসাইটি অব এনেস্থেসিওলজিস্ট’র কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x