ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিইউএফটি ইউনিভার্সিটি ফেনী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ফেনী অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার উত্তরা ক্যাস্টেল রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ফেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

ইফতার পরবর্তী আলোচনায় বিইউএফটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি শাকের জুরাইন আলম প্রতীকের সঞ্চালনায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রথমবারের মতো বিইউএফটি ফেনী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের প্রস্তাবনা করা হয়।

প্রস্তাবিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন বিইউএফটির প্রথম ব্যাচের ফেনীর শিক্ষার্থী বাহাউদ্দিন আতাউল্লাহ (০০১)। অন্যান্য উপদেষ্টারা হলেন আবুল হাসনাত (০৭২ ব্যাচ), মো: ইয়াসিরুল আজম ফাহাদ (০৯১ ব্যাচ) এবং নাজমুল হোসেইন জিকু (১১১ ব্যাচ) 

আগামী ২ বছরের জন্য এসোসিয়েশন এর সভাপতি হিসেবে নির্বাচিত হন মো: সৈয়দ নাজমুল হুদা (০৭২ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাজী শাহেদ (১২২ ব্যাচ)।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করে এসোসিয়েশনের কর্মকান্ড গতিশীল করার ক্ষেত্রে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান প্রান্ত চক্রবর্তী (১৬১ ব্যাচ), শাকের জুরাইন আলম প্রতীক (১৭১ ব্যাচ) এবং শাকিল মাহমুদ (১৭১ ব্যাচ) এবং কার্যকরী সদস্য পদে মনোনিত হয়েছেন মো:শামীম (০৯১ ব্যাচ) কাজী ইবরাহীম (১২২ ব্যাচ) কাজী ইবরাহিম নিরব (১২২ ব্যাচ), মোহাম্মদ সৌরভ (১৩২ ব্যাচ), রওইস উদ্দিন মাহমুদ (১৩১ ব্যাচ), রাশেদ (১৩১ ব্যাচ) সমীকরণ দাস নিলয় (১৬১ব্যাচ)।

সংগঠনের প্রধান উপদেষ্টা বাহাউদ্দিন আতাউল্লাহ জানান, ইউভার্সিটিতে ফেনী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বিশেষ করে তৈরি পোশাক (RMG) খাতে ফেনীর প্রতিনিধিত্ব ও নেটওয়ার্কিং শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি আগামী দুই বছর কাজ করবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বিইউএফটি ফেনী অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আসছে এবং তাদের নিয়ে বিভিন্ন ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিইউএফটি ইউনিভার্সিটি ফেনী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x