ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় সার-বীজ পাচ্ছে ২ হাজার কৃষক

ছাগলনাইয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আসন্ন রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে ২ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ জানান, পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫শ কৃষককে বোরো ধানবীজ ও ভুট্টা, গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম ও শীতকালীন মুগ ফসল চাষের জন্য ৫শ কৃষককে বীজ ও সার প্রদান করা হচ্ছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাজিয়া তাহের কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির প্রতি বিশেষ নজর রেখে কৃষকদের জন্য বিভিন্ন প্রকার প্রণোদনা দিয়ে যাচ্ছেন। প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের সাবলম্বী করতে এবং দেশের অর্থনীতি সচল রাখাতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতে কৃষকরা বিশেষ অবদান রেখছেন উল্লেখ করে তিনি সকল কৃষককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুল করিম কাউছার।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় সার-বীজ পাচ্ছে ২ হাজার কৃষক

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x