ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘আমরা দক্ষিণ সতরবাসী’ গ্রুপের আয়োজনে ছাগলনাইয়ায় ক্বেরাত প্রতিযোগিতা

ছাগলনাইয়ায় ফেইসবুক গ্রুপ ‘আমরা দক্ষিণ সতরবাসী’ আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দক্ষিণ সতর নদীরকুল ঈদগাহ ময়দানে এ ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রুপের এডমিন মিনারুল ইসলাম ভূঁঞা জানান, প্রতিযোগিতায় ৩টি গ্রুপে মোট ১২১জন প্রতিযোগি অংশগ্রহণ করে। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়েছে।

তিনি জানান, ছাগলনাইয়া পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডের দক্ষিণ সতর এলাকার লোকজনদের নিয়ে ‘আমরা দক্ষিণ সতরবাসী’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি গ্রুপ রয়েছে। গ্রুপের উদ্যোগে এ ‍প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সামছুল হক ভূঁঞা। গ্রুপের এডমিন আবদুল মোমিন ভূঁঞার সভাপতিত্বে ও রবিউল হক বুলবুল মিজি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রুপের এডমিন মিনারুল ইসলাম ভূঁঞা, কাজী ওবায়দুল হক সিরাজী, আল ইমরান পাটোয়ারী, মাহফুজুল করিম, জাফর আহাম্মদ, আনোয়ার হোসেন মিজি, মোর্শেদ চৌধুরী, নুরের নবী, মোডারেটর আতিক চৌধুরী, মির্জা আনোয়ার হোসেন, মোঃ ইব্রাহীম বাহার, মাহফুজুল করিম।

আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, আবু বকর ছিদ্দিক, সাংবাদিক মোঃ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, মাওঃ মনির আহাম্মদ, মাওঃ আবুল কাশেম বেলালী, তৌহিদুল ইসলাম ভুনু, সোহেল।

এসময় গ্রুপের সদস্য, সাংবাদিক, প্রতিযোগি, আভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘আমরা দক্ষিণ সতরবাসী’ গ্রুপের আয়োজনে ছাগলনাইয়ায় ক্বেরাত প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x