ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন

ছাগলনাইয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন কৃষক লীগ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষক লীগ সভাপতি মনির আহাম্মদ জেলা ও উপজেলা পর্যায়ে ধান-চাল ক্রয় কমিটিতে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাগলনাইয়াতেও এ কর্মসূচির আয়োজন করেছে কৃষকলীগ।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা, সহ-সভাপতি কবি ইছহাক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, রাধানগর ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিনসহ উপজেলা কৃষক লীগের সকল ইউনিটের সভাপতি সম্পাদকরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x