ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পাঠাননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাঠাননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সুরাইয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ( ৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঠানগড় গ্রামে এ ঘটনা ঘটে।

সুরাইয়া আক্তারের শিক্ষক মোঃ মাঈন উদ্দিন জানান, সে ওই গ্রামের ভূঁঞা বাড়ির রবিউল হক ভূঁঞার নাতনি। বাবা মায়ের বিচ্ছেদের কারণে নানার বাড়িতে থেকে পশ্চিম পাঠানগড় বাইতুল আমান তালিমুল কুরআন নুরানী মাদ্রাসায় ১ম জামাতে পড়াশোনা করত সুরাইয়া। আজ সকালে মাদ্রাসা থেকে এসে অন্য শিশুদের সাথে গোসল করতে পকুরের নেমেছিল। একপর্যায়ে পুকুরের মাঝে চলে গেলে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায় সুরাইয়া। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। নুর হোসেন নামে তার এক মামা পানি থেকে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাহাব উদ্দিন রাজু জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ওহিদুল্লাহ পাটোয়ারী জানান, তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। বিষয়টি ছাগলনাইয়া থানায় জানানো হয়েছে।

ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে জানান ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ।

সুরাইয়ার বাবা বেলাল আহমদের বাড়ি ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য পরিবারের সদস্যরা আবেদন করেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাঠাননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পাঠাননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x