ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ঘোপালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার, ঘোপাল তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর ছায়েদের রহমান পিপিএম, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোঃ মহসীন।

ইউপি মেম্বার শেখ আনোয়ার করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আইয়ূব, ইউনিয়ন জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিন উল্যাহ, নতুন মুহুরীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খন্দকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ব্যবসায়ী আজিজুল হক।

সভায় বক্তারা বলেন, সমাজের সকল অন্যায়-অত্যাচার, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল অনিয়ম রোধে সামাজিক ঐক্যের প্রয়োজন। সবাই স্ব স্ব অবস্থান থেকে সচেতন থাকলে সমাজে অনিয়ম কমবে।

এসময় ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, সাংবাদিক, বাজার কমিটির সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঘোপালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x