ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মহাসড়কে ছিনতাইকালে আটক ২

মহাসড়কে ছিনতাইকালে আটক ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তাদের কাছ হতে ২টি স্টীলের ধারালো ছুরি, ১টি স্টীলের রডসহ ছিনতাইয়ে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ভোরের দিকে মহসড়কের ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকার পিএইচপি স্টীল মিলের সামনে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধোর করে টাকা পয়সা ছিনতাই করার চেষ্টা করছিল তারা। এমন খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাড়িঁর টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

আটকৃতরা হল চট্টগ্রামের মীরসরাইয়ের মধ্য মাঘাদিয়া গ্রামের সাহাব মিয়ার বাড়ীর মৃত ওমর ফারুকের ছেলে মোঃ এমরান হোসেন (২৬) ও একই এলাকার মোঃ জাহেদের ছেলে মোঃ হৃদয় (২০)।

ওসি জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহাসড়কে ছিনতাইকালে আটক ২

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মহাসড়কে ছিনতাইকালে আটক ২
0:00 0:00
1.0x