ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় বেশি দামে আলু বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ফেনীর ছাগলনাইয়ায় ৪ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার জমাদ্দার বাজারে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ দুপুর ১টা হতে ২টা পর্যন্ত ওই বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতি কেজিতে ৩০ টাকা সরকার নির্ধারিত দামের চেয়ে ৪৫-৫০ টাকা দামে আলু বিক্রি করছে ব্যবাসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের চার খুচরা ব্যবসায়ী তাজুল ইসলামকে ৫শ , আলমগীর হোসেনকে ২ হাজার, মিয়া সওদাগরকে ১ হাজার ও বাবুল মিয়াকে ১হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ছাগলনাইয়ায় বেশি দামে আলু বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x