ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ঘোপালে বিএনপি ও অঙ্গ সংগঠনের মানববন্ধন

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন এবং সহিংসতা বন্ধে ও জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার(১৪ অক্টোবর) সকালে ঘোপাল ইউনিয়নের নতুন মুহুরিগঞ্জ বাজারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন করে তারা।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম বাদশাহ বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় ধর্ষণ করছে ধর্ষকরা। তিনি বলেন আজ দেশে কোন নারীই নিরাপদ না। আমরা অবিলম্বে সব ধর্ষকদের গ্রেফতার করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুল আলম বাবু, সদস্য সিরাজুল ইসলাম ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী ইব্রাহীম মিয়াজি নয়ন, ঘোপাল ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক জহিরুল হক টিপু, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব কামরুল আহসান, সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল হক,ইউনিয়ন যুবদলের সদস্য তৈয়ব উল্ল্যাহ টিপু, মীর হোসেন, মোঃ ইয়াছিন,মশিউর আলম মাসুদ প্রমুখ।

এছাড়াও ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন, অন্য কমিটির সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান দুলাল, ইউনিয়ন ছাত্রদলের সদস্য রিয়াদ হোসেন, শেখ রানা, মোঃ রিয়াদ সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদলও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ঘোপালে বিএনপি ও অঙ্গ সংগঠনের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x