ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় ধর্ষণ ও সহায়তায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

ছাগলনাইয়ায় ধর্ষণ ও সহায়তার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে (৬ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ।

ওসি জানান, গ্রেফতারকৃতরা হল ফজলুল করিম প্রকাশ বাবু, রেজিয়া বেগম, রাবেয়া আক্তার মুক্তা, আবুল হোসেন ও নুরুল করিম চৌধুরী প্রকাশ সবুজ মেম্বার। সবুজ উপজেলার মহামায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানান, কয়েক মাস পূর্বে এক কিশোরীকে (১৭) ধর্ষণ করে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ফজলুল করিম প্রকাশ বাবু। জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার সবুজসহ অন্যান্যরা সালিশ-মীমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দিতে চেষ্টা করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী ছাগলনাইয়া থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী ফজলুল করিম প্রকাশ বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও অন্যদের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় তাদের থানায় এনেছিল। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে।

মোঃ মাহবুবুর রহমান জানান, আজ বুধবার তাদের ফেনীর আদালতে হাজির করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় ধর্ষণ ও সহায়তায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x