ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬ দোকানীর জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছাগলানাইয়ায় ৬ দোকানীর জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, উপজেলার কালভার্ট বাজার ও ছাগলনাইয়া বাজারে অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ও ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ দোকানীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোহেল চাকমা জানান, অভিযানে দেখা যায় ১৯৮ দামে কেনা আদা বাজারে ২২০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।

এসময় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করা এবং মূল্য তালিকা সবসময় হালনাগাদ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফখরুল ইসলামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথা জানান সহকারি পরিচালক।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬ দোকানীর জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x