ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ছাগলনাইয়ায় আল আমিন প্রকাশ সাগর (২২) নামে আন্তঃজেলা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে তাকে করৈয়া ব্রীজ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, গ্রেফতারকৃত সাগর উপজেলার মোকামিয়া গ্রামের লতিফ হুজুরের বাড়ির আবদুল কাদেরের ছেলে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেছে।

সে চুরি ছাড়াও ডাকাতির সাথে জড়িত রয়েছে। থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় দায়েরকৃত একটি ডাকাতির মামলার তদন্তে তার জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি মেজবাহ উদ্দিন আহমেদ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x